যুক্তরাষ্ট্রে ৬ বছরের বালকের গুলিতে শ্রেণিকক্ষে শিক্ষক আহত 

০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
যুক্তরাষ্ট্রে ৬ বছরের বালকের গুলিতে শ্রেণিকক্ষে শিক্ষক আহত 

যুক্তরাষ্ট্রে ৬ বছরের বালকের গুলিতে শ্রেণিকক্ষে শিক্ষক আহত  © ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ছয় বছরের এক বালকের গুলিতে আহত হয়েছেন এক শিক্ষক। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রিচনেক এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো শিক্ষার্থী আহত হয়নি বলে জানানো হয়েছে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে।

ভার্জিনিয়ার স্থানীয় পুলিশপ্রধান স্টিভ ড্রু সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখন পুলিশের হেফাজতে রয়েছে ছয় বছর বয়সী ওই শিক্ষার্থী। তারা প্রাথমিকভাবে ধারনা করছেন সে উদ্দেশ্যমূলকভাবেই গুলি করেছে। এটি কোনো দুর্ঘটনা ছিল না বলেও ধারণা তাদের।

পুলিশ আরও জানিয়েছে, গুলিতে আহত শিক্ষক একজন নারী এবং তাঁর বয়স তিরিশের মতো। তিনি গুরুতর আহত হতে পারেন বলেও ধারণা পুলিশের।

শিশু ও তরুণদের হাতে বন্দুক না দিতে সবার সমর্থন চেয়ে রিচনেক এলিমেন্টারি স্কুলের সুপারিনটেনডেন্ট জর্জ পার্কার বলেছেন, আমি হতবাক এবং ভীষণ রকম হতাশ।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার মৃত্যু হয়েছে। গত বছরের মে মাসে টেক্সাসের উভালদেতে একটি স্কুলে ১৮ বছর বয়সী বন্দুকধারীর গুলিতে ১৯ জন শিশু ও দুই শিক্ষক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে প্রায়শই বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬