টিএসসি থেকে ঢাবি শিক্ষার্থীর মোটরসাইকেল চুরি

২৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
ঢাবি লোগো ও সজীব আহসান

ঢাবি লোগো ও সজীব আহসান © ফাইল ফটো

দিনদুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক শিক্ষার্থীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সজীব আহসান। তিনি ঢাবির ২০১৪-১৫ সেশনের আইন বিভাগের শিক্ষার্থী। বিজয় একাত্তর হলে থাকেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী সজীব জানান, বিকেলে হল থেকে মোটরসাইকেল নিয়ে টিএসসিতে আসি। এসময় আমি আমার নীল রঙের সুজুকি জিক্সার ১৫০ সিসি (বগুড়া ল-১২৬১৯৫) মডেলের বাইকটি পায়রা চত্বর আর টিএসসি গেটের মাঝে পার্কিং করে ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে এসে দেখি আমার মোটরসাইকেলটি নেই। পরে আশেপাশে অনেক খোঁজার পরও আমার বাইকটি পাইনি। কোথাও না পেয়ে পরে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এমন কোনো অভিযোগ আমরা পাইনি। এটা ক্রিমিনাল কেস। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী যদি থানায় মামলা করে  তাহলে আমরা চুরি হওয়া মোটরসাইকেল খুঁজে পেতে পুলিশকে সকল প্রকার তথ্য দিয়ে সহায়তা করবো। 

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছি।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence