সন্দেহে পিটিয়ে হত্যার পর দু’জনের লাশ রাস্তার পাশে

২৬ ডিসেম্বর ২০২২, ১১:১৯ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১১ PM
নড়াইলে দুজনকে পিটিয়ে হত্যা

নড়াইলে দুজনকে পিটিয়ে হত্যা © প্রতীকী ছবি

গরু চোর সন্দেহে নড়াইলে দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার বীরগ্রামে এই ঘটনা ঘটে। সোমবার সকালে নড়াইল-গোবরা সড়কের পল্লী বিদ্যুৎ স্টেশনের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। একজনের নাম আসাদুল শেখ (৩৬)। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাটে। তবে অন্যজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, এক মাসে বীরগ্রামের সুশেন বিশ্বাসের একটি, উজিরপুরের রাম বিশ্বাসের পাঁচটি গরু চুরি হয়েছে। এ ঘটনার পর দুই গ্রামের লোকজন চোর ধরতে পাহারা দিতো। রোববার রাত সাড়ে ৩টার দিকে কয়েকজনকে বাড়িতে দেখে ‘চোর চোর’ বলে চিৎকার করেন বীরগ্রামের রেবো বিশ্বাস। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে।

আরো পড়ুন: সীমান্তে ভারতীয় নাগরিকের গুলিতে বাংলাদেশি নিহত

এ সময় ৩-৪ জন পালিয়ে যায়। তবে আসাদুল শেখ ও অজ্ঞাত একজনকে ধরে গণপিটুনি দেয়। এরপর পল্লী বিদ্যুৎ স্টেশনের উত্তর ও দক্ষিণ পাশে মৃত অবস্থায় ফেলে যায় তাদের।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close