আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উদযাপন করতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

১৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপের শিরোপা জয় উদযাপন করতে গিয়ে কুমিল্লার মনোহরগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

নিহত শাওন (১২) খিলা পুর্ববাতাবাড়িয়া এলাকার মিলন মিয়ার ছেলে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।

আরো পড়ুন: রেকর্ডবুক ওলট-পালট করে দিলেন লিওনেল মেসি

স্থানীয় খিলা আজিজ উল্যা হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির আহমেদ বলেন, খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শাওন।আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে রাত সাড়ে ১২টার দিকে তাদের বাড়ির কাছে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে আনন্দ মিছিল করার সময় খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে শাওন মারা যায়।

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ধূপের ধোঁয়ায় ২০ বছরের জীবন, ৫-১০ টাকায় চলে নয়নের সংসার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষকের নিহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা কলেজের এইচএসসির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজবাড়ী ডিগ্রি কলেজে বিভিন্ন পদে নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ৭ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬