প্রেমে বাধা দেওয়ায় গলায় ফাঁস নিলেন কলেজছাত্র

১৭ ডিসেম্বর ২০২২, ১১:৫১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
দেওয়ায় রাতুল রায়হান

দেওয়ায় রাতুল রায়হান © সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় প্রেমে বাধা দেওয়ায় রাতুল রায়হান (১৮) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে। রাতুল ওই গ্রামের জাহিদুল ইসলামের একমাত্র ছেলে ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাশের কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে রাতুলের প্রেমের সম্পর্ক ছিল। রাতুলের বাবা-মা বিষয়টি জানতে পেরে এতে বাধা দেন।

শনিবার দুপুরে রাতুলের প্রেমিকা তাদের বাড়িতে আসে। এসময় রাতুলের বাবা-মা ওই মেয়ের বাবাকে ডেকে তাকে ফেরত পাঠান এবং বকাঝকা করেন।

এ ঘটনায় রাতুল নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, রাতুল নামের এক শিক্ষার্থীর মৃত্যুতে অপমৃত্যুর মামলা রজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।

এরিয়া সেলস ম্যানেজার নিয়োগ দেবে প্রমি এগ্রো ফুডস, পদ ২০, আব…
  • ০২ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬