বন্ধুর মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

১৭ ডিসেম্বর ২০২২, ১১:২৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪১ PM
মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে

মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

বন্ধুর মোটরসাইকেলের চেইনে বোরকা পেঁচিয়ে সড়কে চিটকে পড়েছিলেন আরিফা আহনাফ জান্নাত (১৯)। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরে সদর উপজেলার জাফরবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

জান্নাত ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দায়চারার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটওয়ারীর মেয়ে। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন তিনি।

বন্ধু খলিলুর রহমান (২৬) ফরিদঞ্জ পৌরসভার মোস্তফা কামালের ছেলে। তিনি ফেনিতে আনসার সদস্য হিসেবে চাকরি করেন। এক মাস আগে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। স্বজনরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে জান্নাত বের হয়েছিল।

আরো পড়ুন: ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক, না ফেরার দেশে জবি শিক্ষার্থী

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, খলিলুরের সঙ্গে হাজীগঞ্জে যাওয়ার জন্য চাঁদপুর হয়ে বাইকে রওয়ানা হন জান্নাত। ঘটনাস্থলে অসতর্কতার কারণে চেইনে বোরকার নীচের অংশ পেছিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে মাথায় আঘাত পান। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।খলিল তাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ জানান, মোটরসাইকেলে বোরকা পেছিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। খলিলুরকে থানায় আটক রাখা হয়েছে। ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, জান্নাত ও খলিলুরের অভিভাবকরা থানায় এসেছেন। আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ হস্তান্তর করা হবে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence