ব্যস্ত সড়কে কুকুরের দৌড়, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

০৬ ডিসেম্বর ২০২২, ০৭:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল © সংগৃহীত

দিনাজপুরের কাহারোলের ব্যস্ত সড়কে একটি কুকুরকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান মোটরসাইকেল চালক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরসাইকেল চালক এবং তার সঙ্গে থাকা আরেক আরোহীর।

নিহতরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদারপাড়ার মৃত সামছাদ আলীর ছেলে শাহীন মিয়া (৪০) ও একই উপজেলার শহীদ সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে শহীদ (৩৮)।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কাহারোল উপজেলার তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কুকুরটিও মারা গেছে।

পুলিশ জানায়, সৈয়দপুর থেকে মোটরসাইকেলযোগে বীরগঞ্জে যাচ্ছিলেন শাহীন ও শহীদ।। পথিমধ্যে তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে হঠাৎ করেই রাস্তা পার হতে দৌড় দেয় একটি কুকুর। এ সময় মোটরসাইকেলটি কুকুরটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়।

এ বিষয়ে দিনাজপুর দশমাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, দুর্ঘটনার পরপরই মোটরসাইকেল ও নিহতের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence