বাড্ডায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত

০৪ ডিসেম্বর ২০২২, ১১:৩২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫২ PM

© প্রতীকী ছবি

রাজধানীর মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টে ছুরিকাঘাতে আশফাকুর রহমান চৌধুরি সাতিল (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন শিক্ষার্থী।

আজ রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিআইটি প্রজেক্ট ১৩ নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাতিলের বাড়ি ঢাকার দোহারে। তার বাবার নাম গোলাম মনিরুজ্জামান চৌধুরি। সাতিল বাংলাদেশ নৌবাহিনী কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিচ্ছিলেন।

আহত দু’জন হলেন- রুপম ও সোয়াইব হোসেন (১৮)। এরা দু’জন পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

অবশেষে বদলি সফটওয়্যার লাইভ করল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২১ এপ্রিল ২০২৬
পাহাড়ে পাওয়া গেল তিন যুবককে গলা কাটা লাশ, নিখোঁজ ২
  • ২১ এপ্রিল ২০২৬
একই অনুষ্ঠানে ঢাবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে না রাখার আ…
  • ২১ এপ্রিল ২০২৬
অনার্স ও ডিগ্রিতে নতুন কোর্স বাধ্যতামূলক করল জাতীয় বিশ্ববিদ…
  • ২১ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ ৬৪তম ব্যাচের বিদ…
  • ২১ এপ্রিল ২০২৬