বিয়ে বাড়িতে মারামারিতে নিহত কনের দাদি, আটক ১২

০২ ডিসেম্বর ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলেরহাট গ্রামে বিয়ে বাড়িতে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। কনের গহনা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই মারামারি হয়। এতে নিহত হয়েছেন কনের দাদি তহুরন নেছা (৭২)। এ ঘটনায় পুলিশ বরসহ ১২ জনকে আটক করেছে। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ঘুন্টিঘর এলাকার আলিফ উদ্দিনের ছেলে রাইসুল ইসলাম রিপনের সাথে জেলার নাগেশ্বরী উপজেলার গোলেরহাট গ্রামের জামাল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের বৃহস্পতিবার রাতে বিয়ে রেজিস্ট্রি হয়। 

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলি ১০ মার্চ

বিয়ের সময় বর পক্ষ দু’টি গহনা প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীতে তা না দেওয়ায় তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। অতঃপর সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এক পর্যায়ে বর পক্ষের হামলায়  মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন কনের দাদি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বরসহ ১২ জনকে আটক করে থানায় নিয়ে যায় নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশ। 

এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এ ঘটনায় কনের বাবা কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ট্যাগ: আটক
তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close