এসএসসির ফল পেয়ে ছাত্রী বলল মন খারাপ, পরে মিলল লাশ

৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষায় ফেল করার পর সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাদিয়া সাধুনগর গ্রামের কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেয় সে। ইংরেজি দ্বিতীয় ও গণিত বিষয়ে অকৃতকার্য হছেছে সাদিয়া।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় বোনের সাথে ফোনে মন খারাপের বিষয়টি জানায়। পরে দুপুরে সাদিয়ার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আত্মহত্যা করেছে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দিন লাশ উদ্ধার করেন।

নিহতের চাচাত ভাই জুয়েল মিয়া বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কান্নাকাটি করে সাদিয়া। কৃষক বাবা বাড়ির বাইরে ছিল। ধারণা করা হচ্ছে, একা ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। সাদিয়ারর বান্ধবী লিজা জানান, পরীক্ষায় ফেল করার পর রাত পর্যন্ত কান্নাকাটি করে সাদিয়া। তাকে বোর্ডে যাচাইয়ের জন্য আবেদনসহ সান্তনা দেওয়া হয়। বিকেলে আবেদনের কথা ছিল।

রায়পুরা থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬