এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

২৯ নভেম্বর ২০২২, ১২:৩২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
লাশ উদ্ধার

লাশ উদ্ধার © ফাইল ফটো

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দিপু দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের কুয়েত প্রবাসী রতন কুমার দাসের ছেলে।
 
তার স্বজনরা জানান, সোমবার পরীক্ষার ফল প্রকাশের পর ওই শিক্ষার্থী তার অকৃতকার্য হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে অভিমানে আত্মহত্যা করে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, তিনি ওই শিক্ষার্থীর আত্মহত্যার খবরটি শুনেছেন। এবার এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থী হিসেবে দিপু দাস অংশ নেয়। প্রকাশিত ফলাফলে সে ইংরেজি ও ভূগোল দুই বিষয়ে অকৃতকার্য হয়।

এ ঘটনায় শোক প্রকাশ করে প্রধান শিক্ষক আরও বলেন, আগামী বছর পরীক্ষায় অংশ নিতে পারতো দিপু দাস।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence