ভাতে পিঁপড়া থাকায় ঝগড়া, গলায় ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যা

২৫ নভেম্বর ২০২২, ০৫:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
ভাতে পিঁপড়া থাকায় ঝগড়া, গলায় ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যা

ভাতে পিঁপড়া থাকায় ঝগড়া, গলায় ওড়না পেঁচিয়ে স্বামীকে হত্যা © সংগৃহীত

ভাতের মধ্যে পিঁপড়া পাওয়ায় স্ত্রীর কাছে এ নিয়ে জানতে চান তার স্বামী। আর এ বিষয়টি নিয়েই তাদের মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। এর জের ধরে ঘটনার এক পর্যায়ে ওই স্ত্রী তার স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেন। এমন অভিযোগে ভারতের ওড়িশায় স্থানীয় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীর বাবা শশী ভূষণ বাগ হত্যাকাণ্ডের পর থানায় মামলাটি করেন। 

পেশায় একজন চালক ছিলেন নিহত ৩৫ বছর বয়সী হেমান্ত বাগ। স্ত্রী সারিতা ও কন্যা হেমালতা ও ছেলে সুমায়াকে নিয়ে এক সঙ্গে বসবাস করছিলেন হেমান্ত বাগ। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে-বাসে যাতায়াত, অতঃপর ধরা

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রাতের খাবারে হেমান্ত বাগ ভাতের মধ্যে পিঁপড়া দেখতে পান এবং এ বিষয়ে তিনি তার স্ত্রী সারিতার কাছে জানতে চান। আর এতেই তাদের মধ্যে ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে স্বামীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্ত্রী সারিতা।

পরে ভুক্তভোগীর বাবা শশী ভূষণ বাগ হত্যাকাণ্ডের পর থানায় মামলা করলে ওড়িশায় স্থানীয় পুলিশ ওই নারীকে গ্রেফতার করে।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close