অপহরণ নয়, ডিবি হেফাজতে রয়েছেন মেডিকেল প্রভাষক কাউসার

১৪ নভেম্বর ২০২২, ১১:১৬ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
প্রভাষক কাজী কাউসার

প্রভাষক কাজী কাউসার © সংগৃহীত

কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক কাজী কাউসার অপহরণ হননি। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি) হেফাজতে রয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান।

নৌশাদ খান জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: কোচিং থেকে মেডিকেলের প্রভাষককে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছন তিনি।

এর আগে শনিবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জের একটি কোচিং সেন্টার থেকে একদল লোক কাউসারকে ডেকে নিয়ে যায় বলে জানান পরিবার ও সহকর্মীরা। শনিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন এসে কাউসারকে তাদের সঙ্গে যেতে বলে। কয়েক মিনিট পর তাকে একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে চলে যায়।

কাজী কাউসার করিমগঞ্জের জাফরাবাদস্থ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তিনি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার মির্জা আবদুল হাকিমের ছেলে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close