ছাগল চুরির সময় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণধোলাই

১২ নভেম্বর ২০২২, ০৮:২৪ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
ছাগল চুরির সময় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণধোলাই

ছাগল চুরির সময় ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে গণধোলাই © ফাইল ছবি

ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগী ছাত্রলীগ কর্মী। তারা নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদার (২২) এবং ছাত্রলীগের কর্মী মুক্তার হোসেন (২০)। সম্পর্কে তারা মামা-ভাগনে এবং তাদের ছাত্রলীগের পদবি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তনু কুমার দেব।

গতকাল শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে মুন্না ও মুক্তার উপজেলার সফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের রাস্তা থেকে একটি ছাগলকে উঠিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজন, তাদের ছাগল নিয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় উপজেলার সতিহাট-মহাদেবপুর সড়কের ডাক্তারের মোড় এলাকায় আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা গনপিটুনি দেয় এবং পরে মহাদেবপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানিয়েছে মহাদেবপুর থানা-পুলিশ।

আরও পড়ুন: বাংলাদেশের প্রত্যাশা-প্রাপ্তির মেলবন্ধন কতদূর?

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ। তিনি জানান, পুলিশ উপজেলার ডাক্তার মোড় এলাকায় ছাগল চুরি করে পালানোর সময় দুই তরুণকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে ওই দুই তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ছাগলের মালিক জয়নাল হোসেন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence