সিলেটে দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা নিহত

০৭ নভেম্বর ২০২২, ১২:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
নিহত আ ফ ম কামাল

নিহত আ ফ ম কামাল © সংগৃহীত

সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিএনপি নেতা আফম কামাল নিহত হয়েছেন। রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আ ফ ম কামাল জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তার বাড়ি নগরের সুবিদবাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে বড়বাজার এলাকায় নিজের প্রাইভেটকারে বসা ছিলেন কামাল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল আহাদ খান জামাল বলেন, ‘কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা আমরা এখনও জানতে পারিনি। রাজনৈতিক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড কিনা তাও আমরা নিশ্চিত নই।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, কে বা কারা এ ঘটনায় জড়িত এখনো জানা যায়নি। তবে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিভিন্ন আলামত ও তথ্য উপাত্ত সংগ্রহ করছি।

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬