বাবার সামনে গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

০৫ নভেম্বর ২০২২, ১২:৪৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৫ PM
সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে

সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে © প্রতীকী ছবি

চাঁপাইনবাবাগঞ্জে নছিমন থেকে পড়ে মো. শাওন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে বাবার নছিমনে বাড়ি যাওয়ার সময় ঘোড়াস্ট্যান্ড ডোমারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু শাওন সদর উপজেলার ধুমি হায়াতপুর গ্রামের সামসুল হকের ছেলে। চুণাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র সে।

শাওনের চাচা বলেন, গোদাগাড়ী থেকে বাবার খড়ি ভর্তি ইঞ্জিনচালিত নছিমনে বাড়ি যাচ্ছিল শাওন। ঘোড়াস্ট্যান্ড এলাকায় পৌঁছলে স্টিয়ারিং ভেঙে গিয়ে সে ও তার বাবা পাশের গর্তে ছিটকে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে শাওনের মৃত্যু হয়।  তার বাবা সামসুল হককেস্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গাজীপুরে আ.লীগ নেতা ও সাবেক কাউন্সিলর মন্তাজ উদ্দিন গ্রেপ্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
কেন্দ্রের টয়লেটে তল্লাশি করে নকল বের করাসহ বোর্ডের ৩১ জরুরি…
  • ০২ এপ্রিল ২০২৬
এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬