রাজধানীতে চলন্ত বাসে যুবক খুনের ঘটনায় আটক ৭

০২ নভেম্বর ২০২২, ০৮:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর আসাদ গেটে চলন্ত বাসে ছুরিকাঘাতে নিহত হন এক যুবক। আর এই ঘটনায় ৭ জনকে আটক করেছে শের-ই-বাংলা নগর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, রাজধানীর আসাদ গেট এলাকায় চলন্ত বাসে মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে নিহত হন মো. রাব্বি। এ ঘটনায় রাব্বির অপর বন্ধু মো. শাওন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ৪১তম বিসিএসের ফল হতে পারে আগামী সপ্তাহে

এ বিষয়ে শের-ই-বাংলা নগর থানার উপ পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা করতে থানায় এসেছেন। ঘটনার পর থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে আটক করা হয়েছ। তদন্তের স্বার্থে এর বেশি জানানো যাচ্ছে না।

গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় বাসের ভেতরে ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে। পরে আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাব্বি।

রাব্বি ও শাওনের বন্ধু সোহাগ জানান ‘তারা মঙ্গলবার সকালে বন্ধুবান্ধব মিলে ধামরাইয়ের মোহাম্মদী গার্ডেন নামে একটি পার্কে ঘুরতে যান। তাদের সঙ্গে কয়েকজন মেয়ে বন্ধু ছিলেন। সন্ধ্যায় বিকাশ পরিবহণের একটি বাসে বাসায় ফিরছিলেন তারা। বাসটি গাবতলী আসলে বাসের ভেতরে ফারুক নামে এক যুবকসহ কয়েকজন ধূমপান করছিলেন এবং মেয়েদেরকে উত্ত্যক্ত করছিলেন। তখন রাব্বি প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই বাসটি আসাদগেট এলাকায় এসে সিগন্যালে থামলে ৩-৪ জন যুবক বাসে উঠে রাব্বীকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা রাব্বিকে পেটে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় শাওন তাদেরকে বাধা দিলে তাকেও পিঠে ছুরিকাঘাত করে বখাটে যুবকরা। এরপর বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায় তারা।

পরে বাব্বির বন্ধুরা আহত দুইজনকে রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে রাব্বি মারা যান। শাওন চিকিৎসাধীন আছে, চিকিৎসকরা জানিয়েছেন সে আশঙ্কামুক্ত।

ট্যাগ: রাজধানী
আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬