তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধে তীব্র যানজট

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM
অবরোধে শিক্ষার্থীরা

অবরোধে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ পালন করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর ফলে তীব্র যানজট ও ভোগান্তি তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সড়ক অবরোধ শুরু করেন তারা।

বিক্ষোভ ও অবরোধের ফলে সৃষ্ট যানজটে যাত্রী ও যান চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। এছাড়া সোনারগাঁওয়ের সামনের কানেক্টিং সড়ক দিয়ে গাড়ি পাস করা যাচ্ছে না। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।

গণমাধ্যমকে দেয়া বক্তব্যে এমনটি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা।

এদিকে অবরোধকারী শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন তারা। সরকার এ সুপারিশ বাতিল করলে তারা অবরোধ ছেড়ে দিবে বলেও জানায়।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ গণমাধ্যমকে বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে জেনেছি। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬