এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসিতে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি। প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ৩ ফেব্রুয়ারি প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে—চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
পদের নাম: এক্সিকিউটিভ;
বিভাগ: কোয়ালিটি কন্ট্রোল;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ট্রেনিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন শেষ ১৪ ফেব্রুয়ারি
অন্যান্য সুযোগ-সুবিধা: যাতায়াত সুবিধা, সাপ্তাহিক ছুটি ২ দিন, দুপুরের খাবারের সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লভ্যাংশ বোনাস, উৎসব বোনাস বছরে ৩টি, অর্জিত ছুটি নগদায়ন, এলএফএ সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: টঙ্গী, গাজীপুর;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*মাইক্রোসফট অফিসে (ওয়ার্ড, এক্সেল) দক্ষতা থাকতে হবে;
*ওষুধ শিল্প সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি স্কয়ার ফার্মাসিউটিক্যালসে, অংশ নিন অভিজ্ঞতা ছাড়াই
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম