রাজধানীতে পিকনিকের বাসে এলোপাতাড়ি ছুরিকাঘাত, একজনের মৃত্যু

০২ নভেম্বর ২০২২, ১২:২২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © প্রতীকী ছবি

রাজধানীর আসাদগেট এলাকায় পিকনিকের বাসে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক তরুণ। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে অপরিচিত কয়েকজন বাসে উঠে দু’জনের ওপর ছুরি নিয়ে এ হামলা চালায়। এরমেধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক শাজাহান মণ্ডল জানান, আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রাব্বাী রাত ১টার দিকে মারা যান। তারা বাসা লালবাগের শহীদনগর এলাকায়। তিনি ফ্লেক্সিলোডের দোকান চালাতেন। আহত তরুণ শাওন অটোরিকশা চালক।

শাওনের বন্ধু শাহরিয়ার হাসানের বরাত দিয়ে শাজাহান মণ্ডল বলেন, লালবাগ এলাকার একদল তরুণ বাস ভাড়া করে মঙ্গলবার সকালে ধামরাইয়ের পার্কে যান পিকনিক করতে। সঙ্গে কয়েকজন তরুণীও ছিলেন। ফেরার পথে গাবতলী এলাকায় পৌঁছালে কয়েকজন ধূমপান এবং মেয়েদের উত্ত্যক্ত করছিলেন। রাব্বী প্রতিবাদ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

আরো পড়ুন: ছাত্রলীগ সভাপতির ভাই গুলিবিদ্ধ

বাসটি আসাদগেট এলাকায় সিগন্যালে পড়লে তিন-চারজন যুবক উঠে রাব্বীকে মারধর করে। একপর্যায়ে ছুরি মারে। ঠেকাতে গেলে শাওনকেও ছুরিকাঘাত করে। এরপর বাস থেকে নেমে যায় তারা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উৎপল বড়ুয়া বলেন, রাব্বীর সঙ্গে যাদের ঝগড়া হয়েছিল, তাদের মধ্যে একজন ফারুক। সে ফোনে কাউকে বলেছিল ঘটনা। এরপর সাড়ে ৮টার দিকে কয়েকজন বাসে উঠে রাব্বীর ওপর চড়াও হয়। পুলিশে একজনকে গ্রেপ্তারের কথা বলেলও তার নাম জানায়নি।

ময়মনসিংহে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়লেন পুলিশ সদস্য
  • ২৮ মার্চ ২০২৬
গাইবান্ধায় নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
  • ২৮ মার্চ ২০২৬
নওগাঁয় বজ্রপাতে কৃষক নিহত, আহত ৪
  • ২৮ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও মশক নিধন কার্…
  • ২৮ মার্চ ২০২৬
র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীবের দায়িত্ব গ্রহণ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence