অদিতা হত্যার রেশ কাটতে না কাটতেই ছুরিকাহত আরও এক ছাত্রী

৩০ অক্টোবর ২০২২, ০৭:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
আহত শিক্ষার্থী জান্নাতী মায়মুনা নিহারীকা

আহত শিক্ষার্থী জান্নাতী মায়মুনা নিহারীকা © টিডিসি ফটো

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির মেধাবী ছাত্রী অদিতা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ৫ম শ্রেণির এক ছাত্রীকে মুখোশধারী দুর্বৃত্তরা ছুরিকাঘাতে আহত করেছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে এ হামলার ঘটনা ঘটে।

জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকান এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।  আহত শিক্ষার্থীর নাম জান্নাতী মায়মুনা নিহারীকা (১১)। সে নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ এলাকার রিয়াজ মাহমুদের মেয়ে। 

আরও পড়ুন: প্রেমিকার বোনের প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল তিতুমীর কলেজ ছাত্রের

ছাত্রীর মা রোমানা আক্তার সাথী জানান, স্কুল ছুটি হওয়ার পর প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাওয়ার পথে লক্ষ্মীনারায়ণপুর এলাকার বছিরের দোকানের দক্ষিণ পাশে আইসিএল কিন্ডারগার্টেন স্কুলের সামনে মোটরসাইকেলে করে মুখোশধারী বখাটেরা নিহারীকার বাম হাতের কব্জিতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমি তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান বলেন, মেয়েটির বাম হাতের কব্জিতে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তার হাতে চারটি সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় পাঠানো হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর নোয়াখালীর সদর উপজেলায় তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) গলা ও হাতের রগ কেটে হত্যা করেছিল দুর্বৃত্তরা। এ সময় তাদের ঘরের মূল্যবান মালামালও লুট করে দুর্বৃত্তরা। অদিতা নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close