ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা শিক্ষা অফিসের সহকারীকে বদলি

৩০ অক্টোবর ২০২২, ০৭:৫২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
দুদকের হাতে আটক শহিদুল ইসলাম

দুদকের হাতে আটক শহিদুল ইসলাম © সংগৃহীত

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক হওয়ার পর রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলামকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বদলি করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন, রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।

এর আগে গত ১৭ অক্টোবর রংপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার সময় টাকাসহ অফিস সহকারী শহিদুল ইসলামকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মো. মুজাহিদুল ইসলাম বলেন রোববার (২৩ অক্টোবর) প্রশাসনিক কারণে তাকে বদলির আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, আগামী ২৬ অক্টোবরের মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থানে যোগদান করতে হবে। অন্যথায় ২৭ অক্টোবর থেকে তাৎক্ষনিক বিমুক্ত হবেন । 

দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close