দাঁতে ব্যাথা, ফেসবুকে স্ট্যাটাসের পর না ফেরার দেশে কলেজছাত্র

২৯ অক্টোবর ২০২২, ০৮:১১ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
দাঁতে অসহ্য ব্যাথার কারণে ফেসবুক স্ট্যাটাসের পর মিলল কলেজছাত্রের নিথর দেহ

দাঁতে অসহ্য ব্যাথার কারণে ফেসবুক স্ট্যাটাসের পর মিলল কলেজছাত্রের নিথর দেহ © প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর মিরাজ হোসেন (২৩) নামের এক কলেজছাত্র না ফেরার দেশে চলে গেছেন। তিনি দাঁতের ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানিয়েছে। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিরাজ কুুমারখালী উপজেলার গোবরা চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি কুুমারখালী সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানায়, মিরাজ দীর্ঘদিন দাঁতের ব্যাথায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ভারতে যাওয়ার। এরমধ্যেই বৃহস্পতিবার সকালে দাঁতের ব্যাথা বেড়ে গেলে দুপুরে ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর বিষপান করেন। বিষয়টি জানতে পেরে স্বজনরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কলেজছাত্রের অকাল মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শেষবারের মত একবার দেখতে শুক্রবার তাঁর বাড়িতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। অসুস্থ হয়ে পড়েছেন মা, বাবা ও তাঁর বড় ভাই হেলাল উদ্দিন।

আরো পড়ুন: মেঘনায় নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

মিরাজের ফুফাতো ভাই শাহিন বলেন, মিরাজ খুব ভাল ছেলে, দাঁতের রোগ ছিল। ভারতে যাওয়ার কথা ছিল। হঠাৎ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করে। রাতে মারা যান। 

চাঁদপুর ইউনিপ চেয়ারম্যান রাশিদুজ্জামান তুষার বলেন, ছেলেটি খুব কষ্ট করে একটি বাড়ি বানিয়েছিল। কিন্তু ওর অসুখ ছিল। হয়তো সে কারণে আত্মহত্যা করেছে। ব্যাথা সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করে। কোন অভিযোগ না থাকায় তার লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence