ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

২৮ অক্টোবর ২০২২, ০৭:০২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
পুলিশের হাতে আটক অভিযুক্ত শিক্ষক সাজু

পুলিশের হাতে আটক অভিযুক্ত শিক্ষক সাজু © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটক শিক্ষকের নাম সাজ্জাদ হোসেন সাজু (৩৯)। উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা ইসলামিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। সাজু খুলনার দৌলতপুর থানার সহেশ্বর পাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

ছাত্রীর মায়ের দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক সাজু ভুক্তভোগীসহ ১০-১২ জন শিক্ষার্থীকে সরমাকান্দা এলাকার একটি ভাড়া বাড়িতে প্রাইভেট পড়াতেন। পড়ালেখায় ওই ছাত্রী অনেক পিছিয়ে আছে- এই কথা বলে ২১ অক্টোবর  (শুক্রবার) বন্ধের দিনও প্রাইভেট পড়তে আসতে বলেন সাজু। ওই দিন বিকালে প্রাইভেট পড়তে এলে ওই ছাত্রীকে ধর্ষণ করেন সাজু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রীর মা বাদী হয়ে একটি মামলা করেছেন। শিক্ষক সাজুকে গ্রেফতার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিবিরের বিরুদ্ধে দেয়াল লিখন কর্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬