কোচিংয়ে বই রেখে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরল লিটন

২৭ অক্টোবর ২০২২, ০৩:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM
 স্কুলছাত্রের মৃত্যু

স্কুলছাত্রের মৃত্যু © সংগৃহীত

টাঙ্গাইলে প্রাইভেট পড়তে এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. লিটন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধু ও এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের ফলদা ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জ্যোতআতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে।

আহত দুই বন্ধু হলেন একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫) ও খলিলুর রহমানের ছেলে শাওন (১৫)। আহত পথচারী ফলদা ঘোনাপাড়ার হাজি আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)।

নিহত লিটনসহ তার আহত দুই বন্ধু ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, সকালে বাড়ি থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় একই স্কুলশিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। পরে তারা কোচিংয়ে বই রেখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে এক পথচারীর সঙ্গে ও পরে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধু মারুফ ও পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অপর বন্ধু আহত শাওন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এসআই মাহমুদুল হক আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence