স্কুলছাত্রীকে প্রধান শিক্ষকের ধর্ষণের ভিডিও মানুষের মোবাইলে

১৯ অক্টোবর ২০২২, ০৭:৪০ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে

ছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে © প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে হাত-পা বেঁধে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বেলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) নাজিরপুর এলাকার অনেকের স্মার্টফোনে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। তবে ভিডিওটি কে প্রকাশ করেছে তা জানা যায়নি। 

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর নাজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ব্যবহারিক পরীক্ষার পর ফেল করানোর ভয় দেখিয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ রাজশাহী নিয়ে যান। পরে হাত-পা বেঁধে ধর্ষণ করেন তাকে। সেই ভিডিও ফিরোজে মোবাইল ফোনে ধারণ করা হয়। 

আরো পড়ুন: ওই ছাত্রীর মনে যা এসেছে রং মাখিয়ে তাই বলেছে—বললেন ইডেন অধ্যক্ষ

গত ১ অক্টোবর ফিরোজসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন স্কুলছাত্রীর মা। এর ছয় ঘণ্টার মধ্যে পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধার করে। পরে ১১ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থেকে ফিরোজ আহমেদকে গ্রেপ্তার করে র‍্যাব-৫। তিনি এখন কারাগারে রয়েছেন। তবে তার দুই ভাই পলাতক আছেন।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন জানান, এ সংক্রান্ত কোনো তথ্য জানা নেই। তবে এমন কিছু হয়ে থাকলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬