বাড়ি থেকে বেরিয়ে আর ফিরলেন না শিক্ষক আব্দুল জলিল

১২ অক্টোবর ২০২২, ১১:২৭ AM
সড়ক দুর্ঘটনায় নিহত মো. আব্দুল জলিল

সড়ক দুর্ঘটনায় নিহত মো. আব্দুল জলিল © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুল জলিল (৩৩) নামে একজন শিক্ষক প্রাণ হারিয়েছেন। মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে নিহত হন তিনি। আব্দুল জলিল বীরগঞ্জ উপজেলার ধুলাউড়ি গ্রামের মো. আকবর আলীর ছেলে।

কিসামত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আব্দুল জলিল। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের বীরগঞ্জের ঝাড়বাড়ি ধুলাউড়িতে এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন: স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মতিউল ইসলাম জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঝাড়বাড়ী বাজারে যাচ্ছিলেন আব্দুল জলিল। পথে বীরগঞ্জ-ঝাড়বাড়ী সড়কের ধুলাউড়িতে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।



গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
‘শান্তির পৃথিবীতে সাগর তুই একাই থাক’ বলে দুই শিশুপুত্র নিয়ে…
  • ৩১ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
  • ৩১ মার্চ ২০২৬
সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence