ছাত্রদল নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

০৯ অক্টোবর ২০২২, ০২:০১ PM
ফোরকান হোসেন ইরান

ফোরকান হোসেন ইরান © ফাইল ছবি

বরিশাল জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ফোরকান হোসেন ইরানকে শনিবার রাত সাড়ে ১০টায় ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শনিবার সারারাত ও সকালে বরিশালের সব থানা, ডিবি অফিসে খোঁজ করেও ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ অস্বীকার করছে। এই ঘটনা আজ রোববার ১২টার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, আমরা জানি পুলিশের কাছেই রয়েছে ফোরকান। কিন্তু কোনো অসৎ উদ্দেশে তার সন্ধান দেওয়া হচ্ছে না। অবিলম্বে তার সন্ধান ও পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। 

বরিশাল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান জানান, ডিবি পুলিশ পরিচয়ে বরিশালের গোড়াচাঁদ দাস রোড থেকে ফোরকানকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় ছাত্রদলের আরেক নেতা মো. রাব্বীও ছিল। কিন্তু তাকে নেয়নি। 

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬