পটুয়াখালীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

০৫ অক্টোবর ২০২২, ০৩:৫৯ PM
বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশ্ব শিক্ষক দিবস পালিত © টিডিসি ফটো

পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যেদিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা শিক্ষক সমিতির কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্তরসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক সমিতি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সমন্বয়কারীর সভাপতি অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, যুগ্ন সম্পাদক মোসা: নাসিমা বেগম, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কমিটির সভাপতি আঃ রব জোমাদ্দার, সাধারণ সম্পাদক আঃ জব্বার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কলেজ শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রেসক্লাব দুমকির সভাপতি মো: জসিম উদ্দিন সুমন, প্রভাষক আনিচুর রহমান মিন্টু, সহকারী প্রধান শিক্ষক মো: হারুন অর-রশীদ প্রমূখ।

আরও পড়ুন: ভেঙে পড়েছে শরীর, তবুও মাসে ৭০ হাজার টাকা আয় হাসানের

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা জাতীয়করনসহ বিভিন্ন দাবী সমাধানের আশা প্রকাশ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, কর্মচারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence