আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জনতা

২৯ মার্চ ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৬:২৬ PM
কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জনতা

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জনতা © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটকে রেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মী পরিচয়ে একদল ছাত্র-জনতা। আজ রবিবার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে ঘিরে ধরেন এবং সেখানে তাকেই আটকে রাখা হয়। এ সময় তাকে তার ব্যক্তিগত প্রাইভেট কারে অবস্থান করতে দেখা গেছে।

পরে আর এস ফাহিম ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন, উদ্দেশ্যেপ্রণোদিত মব করে যা করার চেষ্টা হচ্ছে, আল্লাহর কাছে ছাড়া বলার মতো কিছু নেই। সত্য উন্মোচিত হবেই একদিন। আমাকে নিয়ে গিয়ে সত্য কখনো চাপানো যাবে না। দোয়া প্রার্থী। 

তিনি আরও লেখেন, আমার সকল কার্যক্রম আমার পেজেই থাকল, বিচারটা আপনারা করেন। আন্দোলনের (জুলাই) পক্ষে থেকেও আমার সাথে যা হলো, তার সত্যি একদিন প্রকাশ হবে।

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা জানান, আর এস ফাহিমের বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ও বিগত সময়ে জুলাই ছাত্র আন্দোলনের বিপক্ষ অবস্থান করেছেন। তার উসকানিমূলক ভূমিকার অভিযোগে আটক করা হয়েছে। আটকের পর তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন। পরে সেখানে পুলিশের একটি গাড়িও উপস্থিত হয়েছে।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ আসার পর তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬