দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

৩০ মার্চ ২০২৬, ০২:৩২ AM
উদ্ধার অভিযান

উদ্ধার অভিযান © সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার (২৯ মার্চ) রাত ১১টার দিকে সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী ও ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।                                                                                                           
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। কারোর কোনো নিখোঁজের দাবি না থাকায় এই উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। বাস ডুবির ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, যেহেতু কারোর নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি সে কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রয়োজন পড়লে আবার করা হবে। এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে রাজবাড়ী জেলার মৃত ১৮ জন রয়েছে। এই ১৮ জনের পরিবারের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এককালীন ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা দেওয়া হবে। এছাড়াও ২৬টি মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

ট্যাগ: বাসডুবি
নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬