স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপির ৫ দাবি

৩০ মার্চ ২০২৬, ০১:৪৩ AM , আপডেট: ৩০ মার্চ ২০২৬, ০১:৪৪ AM
এনসিপি লোগো

এনসিপি লোগো © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে পাঁচ দফা দাবি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা জরুরি। এ লক্ষ্যে দলটি পাঁচ দফা দাবি উত্থাপন করেছে।

এনসিপির ঘোষিত দাবিগুলো হলো—
১. আগামী ছয় মাসের মধ্যে সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।
২. উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ করা যাবে না।
৩. প্রশাসকের দায়িত্বে থাকা অবস্থায় কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবে না।
৪. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে।
৫. দলীয় প্রতীক ও মনোনয়ন ছাড়া সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে।
এর আগে, আসন্ন ৫টি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে এনসিপি। এদিন রাতে দলটিরর অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 

এসময় তিনি বলেন, আমরা ৫টি সিটি করপোরেশনের মেয়র প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ করপোরেশনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী ও সিলেট সিটি করপোরেশনে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

                                                               

ট্যাগ: এনসিপি
যশোরে এইচএসসি ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার ৮, অনুপস…
  • ০৯ জুলাই ২০২৬
আজ ফেনীতে এনসিপির পদযাত্রায় যাচ্ছেন নাহিদ-হাসনাতসহ যেসব কেন…
  • ০৯ জুলাই ২০২৬
জুলাই কর্মসূচিতে তিতুমীর কলেজ প্রশাসনের অসহযোগিতা, টানা বৃষ…
  • ০৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিশু-কিশোরদের ২৭টি গোল্ড…
  • ০৯ জুলাই ২০২৬
সাপের কামড়ে আহত চবি শিক্ষার্থী, জলাবদ্ধতায় স্বাস্থ্য কমপ্লে…
  • ০৯ জুলাই ২০২৬
ছোট ভাইকে বাঁচাতে পানিতে নেমে ডুবে গেল সাড়ে ৩ বছর বয়সি বড় ব…
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence