বিদ্যালয়ে খেলতে গিয়ে লাশ পেল তারা

০৪ অক্টোবর ২০২২, ১০:২২ AM
বিদ্যালয়ের সিঁড়ি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বিদ্যালয়ের সিঁড়ি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিদ্যালয়ের সিঁড়ি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপ‌জেলার কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরদেহটি পাওয়া যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

আরো পড়ুন: মেয়েকে হত্যার পর ‘নিশ্চিন্তে’ ঘুমিয়ে ছিলেন বাবা!

পুলিশ জানায়, গত ১ অক্টোবর থেকে পূজার বন্ধ রয়েছে বিদ্যালয়টিতে। সোমবার বিকেলে কয়েকজন কিশোর বিদ্যালয়ের মাঠে খেলা শেষে বারান্দায় যায়। এ সময় তারা সিঁড়িতে মরদেহটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে কেউ মরদেহের পরিচয় জানাতে পারেনি। 


ওসি মো. আল মামুন বলেন, পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহপটুয়াখালী সদরে পাঠানো হবে বলে জানান তিনি।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close