উত্তরার আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের লাশ উদ্ধার

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৪ PM
আবাসিক হোটেলে লাশ

আবাসিক হোটেলে লাশ © প্রতিকী ছবি

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ব্রিটিশ নাগরিক ফিনলাসনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

আরো পড়ুন:  গুচ্ছ ভর্তি নিয়ে দুই সভা আজ, আলোচনায় যা থাকছে

উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রহমান বলেন, ফিনলাসন পর্যটন ভিসায় বাংলাদেশে এসেছিলেন। অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে খবর পেয়ে তারা হোটেলে যায়। হোটেলের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

হোটেল কর্তৃপক্ষের ভাষ্য, ফিনলাসন ২০ সেপ্টেম্বর হোটেলে ওঠেন। গতকাল রাতে তিনি খাওয়াদাওয়া করেন। আজ সকালে তাঁর এক বন্ধু হোটেলে এসে তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে তারা বিকল্প চাবি দিয়ে কক্ষের দরজা খোলে। কক্ষের বাথরুমে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950