গুচ্ছ ভর্তি নিয়ে দুই সভা আজ, আলোচনায় যা থাকছে

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৭ AM
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে আজ দুটি সভা হবে

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে আজ দুটি সভা হবে © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুটি সভা অনুষ্ঠিত হবে। প্রথম সভাটি হবে টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি হবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের। এতে ভর্তি প্রক্রিয়া ছাড়াও সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় সভাটি বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। দুটি সভাই জগন্নাথা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সাথে যুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বৃহস্পতিবার আমাদের দুটি সভা রয়েছে। প্রথম সভাটি টেকনিক্যাল কমিটির। আর দ্বিতীয় সভাটি উপাচার্যদের। দুটি সভাতেই ভর্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

সূত্র জানায়, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আবেদন গ্রহণ থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার ধাপগুলো ঠিক করতে প্রথমে সভা করবে টেকনিক্যাল কমিটি। টেকনিক্যাল কমিটির সভায় ভর্তি সংক্রান্ত নীতিমালার খসড়া করা হবে। এই খসড়া গুচ্ছের উপাচার্যদের সভায় উত্থাপন করা হবে। উপাচার্যরা এটি দেখে চূড়ান্ত অনুমোদন দেবেন।

আরো পড়ুন: সাত কলেজের সাবজেক্ট চয়েসের তালিকা প্রকাশ

জানা গেছে, এবার এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা ফি জমা দিতে হবে। এছাড়া ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না।

এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে। এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

গত ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950