সাত কলেজের সাবজেক্ট চয়েসের তালিকা প্রকাশ

২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৯ PM
সাত কলেজ

সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের প্রথম মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। রাত সাড়ে ১০টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা  প্রকাশ করা হয়। 

২৮ সেপ্টেম্বর (বুধবার) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের তালিকা প্রকাশ করা হয়েছে। এবছরও অন্যান্য বারের মতো একাধিক মেধাতালিকা প্রকাশিত হবে। এরপর পর্যায়ক্রমে আরও দুটি মেধা তালিকা সামনের অক্টোবর মাসের ৫ তারিখ (বুধবার) ও ১৫ তারিখ (শনিবার) প্রকাশ করা হবে। আর ১৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে নতুন এই শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। 

এর আগে, গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950