ঢাবি ভর্তিতে ৪ ধরনের কোটার জন্য সংরক্ষিত ৮ শতাংশ আসন

১১ নভেম্বর ২০২৬, ১২:৩৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় অনলাইনে এ প্রক্রিয়া শুরু হয়। এবার চার ধরনের কোটায় ৮ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবার ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তির আবেদনের সুযোগ পাবে। 

এবার মুক্তিযোদ্ধার সন্তান ৫ শতাংশ আসনে ভর্তি করা হবে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী ও হিজড়া প্রার্থীরা ১ শতাংশ করে আসনে ভর্তির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট কোটায় টিক চিহ্ন দিতে হবে। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবল তারাই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোটার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে, প্রার্থী অনলাইনে যে কোটার ঘর পূরণ করেছে তাকে সে কোটার যোগ্যতার প্রমাণ ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নির্ধারিত ফরম কোটার বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস থেকে অথবা অনলাইন থেকে সংগ্রহ এবং তা যথাযথভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে। 

আরও খবর: ঢাবির ভর্তি আবেদন শুরু, জেনে নিন সব ইউনিটের যোগ্যতাসহ খুঁটিনাটি

মুক্তিযোদ্ধা সন্তান কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী জেলা প্রশাসনের সনদপত্র, হরিজন ও দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে হরিজন ও দলিত সম্প্রদায় সংগঠন প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে।

প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950