সন্ত্রাসবিরোধী মামলায় আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারমান তানভীর গ্রেপ্তার

১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ AM
আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তানভীর ইসলাম

আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তানভীর ইসলাম © গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তানভীর ইসলামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার দেবোত্তর ইউনিয়নের অভিরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তানভীর ইসলাম আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম রতনের ছেলে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তানভীর ইসলাম নিজ বাড়ি অভিরামপুর গ্রামে অবস্থান করছেন। পরে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন: ১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ

ওসি আরো জানান, তানভীর ইসলামের বিরুদ্ধে আটঘরিয়া থানায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা রয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে তার নির্দেশে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টির অভিযোগও রয়েছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950