রাস্তার পাশে ছিটকে পড়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ AM
সাভারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে

সাভারে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে © সংগৃহীত

সাভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী তুহিন মাহমুদ জয় (১৬) নিহত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা-মহাসড়কে সাভার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ সময় তুহিনের সঙ্গে থাকা মোটরসাইকেল আরোহী রাসেল আহত হন। তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পটুয়াখালীর সদরের ছোট বিঘাই গ্রামের আব্দুর জব্বার মিয়া ছেলে। তুহিন সাভারের জালেশ্বর এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। রেডিওকলোনি মডেল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

আরো পড়ুন: রেললাইনে হাটছিলেন কলেজছাত্রী, কাটা পড়লেন ট্রেনে

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে। এই সময় ঘটনাস্থলে চালকের আসনে থাকা জয় মারা যায়।

ওসি জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অজ্ঞাত গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬
এক প্রজ্ঞাপনে প্রতিষ্ঠানের দুই নাম— লেখা হল ‘বঙ্গবন্ধু শেখ …
  • ২১ এপ্রিল ২০২৬
কুপিয়ে শিবির নেতার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন করার অভিযোগ…
  • ২১ এপ্রিল ২০২৬
আইসিসি র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগ্রেসদের
  • ২১ এপ্রিল ২০২৬
গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আল…
  • ২১ এপ্রিল ২০২৬
এস আলম ও বেক্সিমকোর বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারে প্রচেষ্ট…
  • ২১ এপ্রিল ২০২৬