এবার ছাত্রীকে রাস্তায় ফেলে গলা কাটল যুবক

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৪ AM
নোয়াখালীতে ছাত্রীর গলা কেটেছে যুবক

নোয়াখালীতে ছাত্রীর গলা কেটেছে যুবক © ফাইল ছবি

নোয়াখালীতে অদিতা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে ষষ্ঠ শ্রেণির অপর এক ছাত্রীর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) স্কুল থেকে ফেরার পথে এক বখাটে এ ঘটায়। গুরুতর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

সে সদরের নলপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও জামালপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

প্রধান শিক্ষক টিপু সুলতান বলেন, রবিবার দুপুর দেড়টার দিকে স্কুলে প্রাইভেট পড়ে বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাত এক যুবক তার গতিরোধ করে।তাকে মাটিতে ফেলে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ওই যুবক পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

আরো পড়ুন: কোনো বাবা-মা আর সন্তানদের রাজনীতি করতে দেবে না

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ চলছে। এরইমধ্যে এমন ঘটনা ঘটল।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close