পাঁচজন মিলে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, ধরা পড়লেন দুজন

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ AM
যশোরের শার্শা উপজেলা

যশোরের শার্শা উপজেলা © প্রতীকী ছবি

যশোরের শার্শায় নিজ বাড়িতে পাঁচজনের ধর্ষণের শিকার হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। গত বুধবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর মা বৃহস্পতিবার শার্শা থানায় মামলা করেন। এ ঘটনায় ওই গ্রামের হাসান আলী (২০) ও মাসুদ রানাকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর মা হাসপাতালে ভর্তি। বাড়িতে একা থাকার সুযোগে বুধবার রাতে হাসান আলী তার বন্ধু মাসুদ বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ করে। তাদের সহযোগী মো. নুরুজ্জামান (২৭), মো. সাকিব (২৮) ও নাসিম হোসেন (২৮) ভিডিও করে। পরে হাসান ও মাসুদকে আটকে রেখে বাকিরাও ধর্ষণ শেষে পালিয়ে যায়।

আরো পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আটক ১

খবর পেয়ে হাসান ও মাসুদকে পুলিশে দেন স্থানীয়রা। শার্শা থানার ওসি মামুন খান বলেন, মামলার পর গ্রেপ্তার দেখানো হয়েছে দু'জনকে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ওসি আরও জানান, বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীকে পুলিশ পাহারায় এসএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আদালতে জবানবন্দি শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence