ফেসবুকে স্ট্যাটাসের পর শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার, ছাত্রী আটক

২২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১০ AM
নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আলী

নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আলী © সংগৃহীত

ফেসবুকে পোস্ট দেওয়ার পর নরসিংদী মডেল কলেজের এক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিপুরে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একই কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে আটক করা হয়েছে।

ওই শিক্ষকের নাম আব্দুল্লাহ আলী। তিনি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক এবং হাজিপুর ইউনিয়নের বাসিন্দা। তার চার বছর বয়সী ছেলে রয়েছে। এ ঘটনার ১৪ ঘণ্টা আগে ফেসবুকে ‘আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ’ স্ট্যাটাস দেন তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সে কয়েক মাস আগে কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই শিক্ষক। পরে বিয়ের জন্য চাপ দিলে তাদের কথা কাটাকাটি হয় এবং মেয়েটি শিক্ষকের বাসায় চলে আসে।

আরো পড়ুন: কলেজছাত্রীর নগ্ন ভিডিও ভাইরাল, সুইসাইড নোট লিখে আত্মহত্যা

পরে সে এবং কয়েকজন মেয়ে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে না পেরে দরজা ভেঙে শিক্ষককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ঘটনার সময় স্ত্রী বাসায় ছিলেন না। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এক ছাত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।গ্রেফতার দেখানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। লাশ ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। 

কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম বলেন, পরকীয়ার বিষয়টি জানি না আমরা। তবে ছাত্রীকে আটকের কথা শুনেছি। এ বিষয়ে মিটিং আহ্বান করা হবে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence