ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০ সেপ্টেম্বর ২০২২, ১১:০৩ PM
ভাইরাল হওয়া ভিডিওর একটি দৃশ্য

ভাইরাল হওয়া ভিডিওর একটি দৃশ্য © সংগৃহীত

ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ছাত্রলীগ সভাপতি মিথুন একটি রুমের মধ্যে বসে ইয়াবা সেবন করছেন। পাশে বসে ইয়াবা সেবনে তাকে অন্য একজন সহযোগিতা করছেন। কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় তাকে শনাক্ত করা যায়নি।

জানা যায়, বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম আদনান খালিদ মিথুন বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে মিথুনের বাবা আওয়ামী লীগে যোগ দিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন। এর পর থেকেই মিথুন ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ২০১৭ সালে বেতাগী উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। এই কমিটি মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্ব পালন করছেন।

নাম প্রকাশ না করার শর্তে বেতাগী উপজেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন শুধু মাদকসেবী নন, পাশাপাশি তিনি মাদকের ব্যবসাও করেন। ছাত্রলীগের সভাপতি পদের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি।

তবে ভিডিওটি তিন থেকে চার বছর আগের বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতা বিএম আদনান খালিদ। তিনি জানান, কারা ভিডিওটি ছড়িয়েছেন তিনি জানেন না। তবে যে ভিডিওটি ছড়ানো হয়েছে তা অন্তত তিন থেকে চার বছর আগের কোন এক শীতের রাতের সময় ধারণ করা। তারা কয়েকজন বন্ধু মিলে কৌতূহলবশত এটা সেবন করেন।

নিজে মাদকসেবী নন দাবি করে আদনান খালিদ আরও বলেন, ‘যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হোক আমি মাদক সেবন করি কি না।’

এ বিষয়ে জানতে চাইলে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগ সভাপতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে শুনেছি। তবে ভিডিওটি এখনো দেখিনি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। যদি এরকম কোনো ভিডিও থেকে থাকে এবং মাদক সেবনের সত্যতা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৪৮ দলের বিশ্বকাপেও ঠাঁই হলো না ইতালির
  • ০১ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
চাঁদা তোলা নিয়ে যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১০
  • ০১ এপ্রিল ২০২৬
সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence