দুই শিশুকে ধর্ষণের পর ঝুলিয়ে রাখা হলো গাছে

১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯ AM
ভারতে দুই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে

ভারতে দুই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে © প্রতীকী ছবি

দুই শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। ওই দুই শিশুর ঝুলন্ত মৃতদেহ গাছ থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তারা দলিত পরিবারের সদস্য। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উত্তেজনামূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও মোতায়েন করা হয়েছে। খবর আনন্দবাজারের।

ওই দুই শিশুর মা জানিয়েছেন, মোটরসাইকেলে করে কিছু লোক তাঁর মেয়েদের অপহরণ করে। তাদের ধর্ষণ করে খুন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

গত বছর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয়কুমার মিশ্রের ছেলে আশিসের বিরুদ্ধে যে স্থানে কৃষকদের গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠেছিল, দু’জনের মরদেহ তার কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: চলন্ত ট্রেনে প্রসূতির সন্তান প্রসব করালেন মেডিকেলছাত্রী

বিরোধী নেতা অখিলেশ যাদব টুইটারে লেখেন, ‘যোগী সরকারের গুন্ডারা মা-বোনদের হয়রানি করছে। এটা খুবই লজ্জাজনক। সরকারের উচিত এর তদন্ত করা। দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত।’ কংগ্রেসের পক্ষ থেকেও এর নিন্দা করা হয়েছে।

লখনউ রেঞ্জের আইজিপি লক্ষ্মী সিং বলেন, মরদেহ যখন উদ্ধার করা হয়, তখন নিজেদের ওড়না গলায় ফাঁস লাগানো ছিল। শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। পরিবার যে অভিযোগ দেবে, তার ভিত্তিতেই পুলিশ এফআইআর নেবে।

ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ ঘোষণা, আশ্রয়ণ প্রকল্পের ঘরে চলছে কমিউনি…
  • ১৫ আগস্ট ২০২৬
ফেনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬