ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে দুঃসংবাদও পেল বাংলাদেশ

০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ PM
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ © সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকায় চতুর্থ স্থান থেকে পঞ্চমস্থানে নেমে গেছে বাংলাদেশ।

ডব্লিউটিসির প্রথমবারের মতো ফাইনালে ওঠার পথে বড় লক্ষ্য নিয়ে ম্যাচটি শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরাজয়ের পর ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনাও বড় ধাক্কা খেয়েছে। এ সুযোগে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত।

বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ৫৫ দশমিক ৫৬ থেকে কমে ৪৭ দশমিক ৬২ হয়েছে। অন্যদিকে ভারতের বর্তমান পয়েন্টের শতকরা হার ৫১ দশমিক ৫২।

এদিকে জয়ের কারণে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের শতকরা হার ২০ দশমিক ৮৩ থেকে বেড়ে ২৬ দশমিক ৯২ হয়েছে। তবে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানেই রয়েছে তারা। তাদের সঙ্গে সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কার ব্যবধানও কমেছে। শ্রীলঙ্কার পয়েন্টের শতকরা হার ৩৩ দশমিক ৩৩।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও খারাপ আলোর কারণে বারবার খেলা বন্ধ হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিন। এদিন ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৫ দশমিক ১ ওভারেই ২ উইকেটে ১৭২ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন ব্র্যান্ডন কিং। ৮১ রানে অপরাজিত ছিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭০ রান। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ছিলেন চেজ। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ওয়ারিকান আরও চার উইকেট শিকার করেন ৬৩ রানে।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬