বৃষ্টি বাগড়ায় বন্ধ মিরপুর টেস্ট

২৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ PM
বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট © টিডিসি ফটো

জমে উঠেছিল মিরপুর টেস্ট। তবে আলোকস্বল্পতার পর এই টেস্টের পথে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। আকাশের কান্নায় আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের খেলা। ঢেকে ফেলা হয়েছে উইকেটসহ মাঠের অনেকটা।

এদিকে হতাশার এক সেশনের গল্প লিখে চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল তৃতীয় সেশনে ঘুরে দাঁড়ানোর। তবে সেই অপেক্ষা বাড়িয়ে দিল বৃষ্টি। দুপুর ২টা ২১ মিনিটের দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। প্রাকৃতিক এই নিয়ামকের বাধায় খেলা আপাতত বন্ধ আছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৮৩ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই চা বিরতিতে যেতে হয় দুই দলকে।

প্রথম দিনে ৩ উইকেটে ২১৩ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৭২ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ইতিবাচক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ব্রেন্ডন কিং ও জন ক্যাম্পবেল যোগ করেন ২৯ রান। ২০ বলে ১৫ রান করে হাসান মাহমুদের শিকার হয়ে ফেরেন কিং।

এরপর ক্রিজে আসেন ত্যাগনারায়ণ চন্দরপল। অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং চালিয়ে যান ক্যাম্পবেল। দৃষ্টিনন্দন শটে রান তোলার পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

অন্যদিকে, দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন চন্দরপলও। চা বিরতির আগে আর কোনো উইকেট হারাতে হয়নি ক্যারিবীয়দের। বিরতির সময় ক্যাম্পবেল ৬৫ বলে ৫৩ রান এবং চন্দরপল ৭৭ বলে ২১ রান নিয়ে অপরাজিত ছিলেন। 

এর আগে চা বিরতির প্রায় ১০ মিনিট আগে আম্পায়াররা আলোর পরিস্থিতি পরীক্ষা করেন। পরে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬