হাসানের ম্যাজিকে প্রথম সাফল্য বাংলাদেশের

২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ PM
হাসান মাহমুদ

হাসান মাহমুদ © সংগৃহীত

অবশেষে ওয়েস্ট ইন্ডিজের উড়ন্ত শুরুর লাগাম টানল বাংলাদেশ। ইনিংসের শুরুতে দ্রুত রান তুলে চাপ তৈরির চেষ্টা করছিল ক্যারিবীয়রা। তবে পঞ্চম ওভারে ব্রেন্ডন কিংকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ।

ইনিংসের প্রথম ৪.৪ ওভারে ২৯ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। উইকেটের জন্য যখন মরিয়া বাংলাদেশ, তখন পঞ্চম ওভারের পঞ্চম বলে ব্রেন্ডন কিংকে সাজঘরে ফেরান হাসান। তার বলে আউট হওয়ার আগে ১৫ রান করেন এই ক্যারিবীয় ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ২৯ রান। ক্যাম্পবেলের সঙ্গে উইকেটে আছেন চান্দারপল।

এর আগে, প্রথম ইনিংসে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান ইসলাম। তবে ২৩৪ বলে ১০৫ রান করে দলীয় ২২১ রানে আউট হন তিনি। এরপর তাওহীদ হৃদয়ও মাত্র ২ বল খেলে ৪২ রানে বিদায় নেন।

লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। তবে ১৫ রান করে মিরাজ আউট হওয়ার পর একের পর এক উইকেট হারাতে থাকে দল।

নাঈম হাসান ৫ ও হাসান মাহমুদ ৬ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন লিটন। শেষ পর্যন্ত ৮৮ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে ২৭২ রানেই শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন জোমেল ওয়ারিকান। শামার জোসেফ ও জশুয়া বিশপ ২টি করে এবং জেডন সিলস ১টি উইকেট শিকার করেন।

মেধা-প্রজ্ঞায় আমাদের ছাড়িয়ে গেছে জেন-জি— আইনমন্ত্রী
  • ২২ নভেম্বর ২০২৬
পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩
  • ২২ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক শিক্ষার্থীর সঙ্গে ঢ…
  • ২২ নভেম্বর ২০২৬
মাশরাফির বিরুদ্ধে বিএনপির দুই নেতাকে হত্যার মদদ দেওয়ার অভিয…
  • ২২ নভেম্বর ২০২৬
বিএনপি-আ.লীগ সংঘর্ষের জেরে ওসি প্রত্যাহার, থমথমে পরিস্থিতি
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বিএনপি নেতাকে কোমর-হাত-পায়ে গুলি
  • ২২ নভেম্বর ২০২৬