ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে কী সমীকরণ?

১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজে হারের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের যাত্রা। শনিবার (১৭ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে টাইগাররা। লিগ পর্বে প্রতিটি দলের ম্যাচ মাত্র দুটি হওয়ায় এই পরাজয়ে ফাইনালে ওঠার পথ কঠিন বাংলাদেশের। তবে এখনও ফাইনালে খেলার সম্ভাবনা টিকে আছে।

আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শুরুতে দারুণ বোলিং করে মাত্র ২৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তবে সেই চাপ সামলে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করিয়ে বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নেয় তারা।

এদিকে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ অনেকটাই নির্ভর করছে ১৯ অক্টোবরের জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ওপর। ওই ম্যাচে জিম্বাবুয়ে জয় পেলে বাংলাদেশের সামনে সমীকরণ সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ২১ অক্টোবর নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই ফাইনালে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ।

তবে জিম্বাবুয়ে যদি আফগানিস্তানের কাছে হেরে যায়, তাহলে বাংলাদেশের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠবে। সেক্ষেত্রে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও তিন দলের পয়েন্ট হবে সমান ২ করে। তখন ফাইনালে ওঠার জন্য নির্ধারক হয়ে উঠবে নেট রানরেট। এই হিসাবেই এগিয়ে থাকা দুই দল খেলবে শিরোপা নির্ধারণী ম্যাচে।

৯৯ রানের বড় ব্যবধানে হারের কারণে নেট রান রেটেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের নেট রান রেট -১.৯৮০। বিপরীতে জিম্বাবুয়ের নেট রান রেট +১.৯৮০। ফলে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে শুধু জয় নয়, অন্য ম্যাচের ফল এবং নেট রান রেটের হিসাবও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নায়েমের নতুন পরিচালক অধ্যাপক ফাহমিদা
  • ১৮ অক্টোবর ২০২৬
ঢামেকের জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটক
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি রেড ক্রিসেন্ট সোসাইটিতে, আবেদন ২৫ অক্টো…
  • ১৮ অক্টোবর ২০২৬
মেরিন ড্রাইভে ৫ শতাধিক রিসোর্ট-হোটেলের ফায়ার লাইসেন্সের আবে…
  • ১৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ সফরে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন ওয়েস্ট ইন্ডিজ…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্যবসা করতে তরুণদের ২০ লাখ টাকা করে দেবে সরকার, আবেদন করবেন…
  • ১৮ অক্টোবর ২০২৬