ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ AM
এসিসির চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত

এসিসির চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিল না ভারত © টিডিসি ছবি

পুরুষ দলের পর এবার একই পথে হাঁটল ভারতের নারী ক্রিকেট দলও। এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি হরমনপ্রীত কৌররা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুবাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা গেছে সেই একই দৃশ্য। নকভি মাঠ ছাড়ার পরই শেষ হয় ট্রফি বিতরণের আয়োজন।

এর আগে গত বছর পুরুষদের এশিয়া কাপ জয়ের পর নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। এবারও একই ঘটনা ঘটায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে শুরু থেকেই দাপট দেখিয়েছে ভারতীয় নারী দল। শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে ভারত। জবাবে ১১১ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে ৩৬ রানে তার বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হেরে যায় তারা।

ভারতের শিরোপা জয়ের সময় মাঠেই ছিলেন নকভি। অতিথিদের সঙ্গে বসে পুরো ম্যাচ দেখেন তিনি। তার পাশে ছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্ল ও সচিব দেবজিৎ সইকিয়া।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হন নকভি। প্রথমে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে রানার্সআপের চেক তুলে দেন তিনি। এরপরই হঠাৎ অনুষ্ঠান শেষ হয়ে যায়। নকভিকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়।

এই ঘটনায় গত বছর পুরুষদের এশিয়া কাপের বিতর্কের সঙ্গে মিল খুঁজছেন অনেকে। পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। এর মধ্যেই ২০২৫ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে পাকিস্তান দলের সঙ্গে প্রথমে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন সূর্যকুমাররা। পরে শিরোপা জিতেও নকভির হাত থেকে ট্রফি নেননি তারা।

সেই সময় ভারতীয় দলের দাবি ছিল, সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যানের হাত থেকে ট্রফি দেওয়া হোক। ভারতীয় দল তার কাছ থেকেই ট্রফি নিতে চেয়েছিল। তবে নকভি এতে রাজি হননি। তিনি দাবি করেন, ভারতীয় দলকে তার হাত থেকেই ট্রফি নিতে হবে।

শেষ পর্যন্ত ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দিতে পারেননি কেউ। এসিসির এক কর্মকর্তা ট্রফিটি মাঠ থেকে নিয়ে চলে যান। সেই ট্রফি এখনো ভারতকে দেওয়া হয়নি। এবার হরমনপ্রীত কৌরদের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা ঘটল।

আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9