ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ AM
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল

সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি তামিম ইকবাল © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ায় খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এর আগে, বোর্ডের অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে ম্যাচ ফি বাড়িয়ে ১ লাখ টাকা করেছিলেন তামিম ইকবাল।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগসহ (বিসিএল) ওয়ানডে ম্যাচের ফি ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচের ফি ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে।

এ বছর বিপিএল আয়োজন না করার সিদ্ধান্তে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। ঘরোয়া প্রতিযোগিতার ম্যাচ ফি বাড়িয়ে বিপিএল থেকে আয়ের ঘাটতির কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছে বোর্ড।

বিসিবি সভাপতি তামিম বলেন, ম্যাচ সংখ্যার ওপর ভিত্তি করে ঘরোয়া ক্রিকেট থেকে একজন ক্রিকেটারের বছরে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় করতে পারবেন। 

তামিম আরও বলেন, খেলোয়াড়দের অবশ্যই ফিটনেস বা শারীরিক সক্ষমতার শর্ত পূরণ করতে হবে এবং যারা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না, তাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

ভবিষ্যতে ম্যাচ ফি আরও বাড়ানোর কথাও জানিয়েছেন তামিম। তিনি জানান, বোর্ডের আর্থিক অবস্থা ও আয় বাড়লে দুই বছর পর ফি’র বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হতে পারে।

নারী ক্রিকেটের ক্ষেত্রেও তিনটি ফরম্যাটেই ম্যাচ ফি দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে নারী ক্রিকেটাররা প্রথম শ্রেণির ম্যাচের জন্য ৪০ হাজার টাকা, একদিনের ম্যাচের জন্য ৩০ হাজার টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য ২০ হাজার টাকা পাবেন। 

বর্তমানে নারীরা তিন দিনের প্রথম-শ্রেণির ম্যাচ খেলে থাকেন। এই ফরম্যাটে চার দিনের ম্যাচ চালুর পরিকল্পনা করছে বিসিবি।

২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেল নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরি, আবেদন করুন আজই
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘হাবিবি, কাম টু ইরান’, ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬